রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
সাততলা বস্তিতে আগুন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। আগুন লাগার প্রাথমিক কারণ জানা যায়নি।